মঞ্জুর হত্যা মামলার রায় ১০ ফেব্রুয়ারি
Posted on January 22, 2014 | in জাতীয় | by ajkerkhabor.com
ঢাকা: বহুল আলোচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার রায় ১০ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার এই তারিখ ঘোষণা করে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ সহ অপর দুই আসামি।