April 28, 2026
পরিচালক মনিরত্নমের হাত ধরেই অভিনয়ে ফিরছেন ঐশরিয়া রায়। মনিরত্নমের ‘ইরুভার’ চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন এ বিশ্বসুন্দরী। তখনও বচ্চন নাম তার সঙ্গে জোড়েনি। তবে মনিরত্নমের চলচ্চিত্র ‘গুরু’ থেকেই অভিষেকের সঙ্গে প্রেমপর্বের শুরু ঐশরিয়ার। বিয়ের পরেও সেই মনি স্যরের ‘রাবন’ ছবিতেই একসাথে কাজ করেছিলেন অভি-অ্যাশ। এবারে সেই মনি স্যরের হাত ধরেই অভিনয়ে ফিরতে চলেছেন তিনি।
সূত্রে খবর, অভি-অ্যাশের সাথে মনিরত্নমের সমীকরণ বরাবরাই অসাধারণ। কিন্তু এবারে মনির চরিত্রে নারী চরিত্রই প্রধান। মা হওয়ার পর ঐশরিয়া কাজের ব্যাপারে খুবই সাবধানী হয়ে উঠেছেন। আরাধ্যা প্লে স্কুলে ভর্তি হওয়ার পরই কামব্যাকের কথা ভাবছিলেন তিনি।
মনি স্যর বা বনশালিই ছিল তার কামব্যাকের প্রথম পছন্দ। রাম-লীলা ছবিতে আইটেম নম্বর করার কথা ছিল তার। কিন্তু গানের কিছু কথা নিয়ে আপত্তি ছিল তার। কথা বদলাতে বনশালি রাজি না হওয়ায় তার জায়গায় আসেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ভবিষ্যতে বনশালির ছবিতেও কাজ করতে যথেষ্ট আগ্রহী তিনি।
সূত্র : ইন্টারনেট