পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা দুলু

Posted on January 21, 2014 | in রাজনীতি | by

dulu----1320140119133334_22894রাজশাহী : বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১৩ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান। এর আগে গত রোববার হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ যুবলীগ নেতা পলাশ হত্যা মামলায় দুলুকে ছয় মাসের জামিন দেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্রের ইনচার্জ এসআই উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১২ সালের ৮ ডিসেম্বর হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুলুকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারের পর পর্যায়ক্রমে তাকে দিনাজপুর, ঢাকা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হলে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud