পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আগাম নির্বাচন নির্ভর করছে বিএনপির ওপর

Posted on January 21, 2014 | in রাজনীতি | by

MOHIT2014012017544820140121165001ঢাকা: আগাম নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে মঙ্গলবার দুপুরে আগাম নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ বাইরের অন্যান্য দেশের চাপ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকার তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে চায়। সেই লক্ষ্য ও পরিকল্পনা নিয়েই আমরা কাজ শুরু করেছি। কবে চলে যাব, সেটা পরের বিষয়। আগাম নির্বাচন হবে কি না, সেটা নির্ভর করছে সম্পূর্ণ বিএনপির ওপর।’

অর্থমন্ত্রী বলেন, ‘কিসের বাইরের চাপ আছে? টেল মি হোয়াট ইজ দ্য চাপ? দেয়ার ইজ নো কজ ফর অ্যানি চাপ। আমরাই তো বিএনপিকে অফার করেছি।’ এ সময় ইউরোপীয় ইউনিয়নসহ বাইরের চাপকে ‘টোটালি ইউজলেস’ বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন যেটা বলেছে, সেটা তাদের ব্যাপার।

বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা টোটালি ফুলিশ খেলা খেলেছে।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মুহিত বলেন, ‘কারা অস্ত্র দ্বারা ক্ষমতায় এসেছে? অস্ত্র ব্যবহার করেছে জামায়াত।’ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর দাতাদের সঙ্গে বসবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই বসব। তার আগে সবকিছু একটু গুছিয়ে নিই।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud