পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খন্দকার মাহবুবের রিমান্ড বাতিল

Posted on January 21, 2014 | in রাজনীতি | by

Khondoker-Mahbub-Hossainঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে নিম্ন আদালতের দেওয়া দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার ওই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে ৯ জানুয়ারি খন্দকার মাহবুবের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এক সপ্তাহের জন্য রিমান্ড স্থগিত করেন। একইসঙ্গে তাকে পুলিশ হেফাজতে নেয়া  কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুলও জারি করেছিলেন আদালত। পরে গত বৃহস্পতিবার রিমান্ডের স্থগিতের মেয়াদ আরো দুইমাস বৃদ্ধি করা হয়।

খন্দকার মাহবুবের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ও গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নী  জেনারেল গাজী  মো. মামনুর রশীদ। গত ৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে বিএনপি চেয়ারপার্রসনের উপদেষ্টা খন্দকার মাহবুবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আমিনুল হক ৮ জানুয়ারি খন্দকার মাহবুব হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud