পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

Posted on January 20, 2014 | in রাজনীতি | by

BNP-Photo.....4420140120173244ঢাকা: সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির গণসমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফখরুল বলেন, ‘এই নির্বাচন মানি না, সরকার গুম নির্যাতন করেও নির্বাচন করতে পারেনি। কেউ ভোট দিতে আসেননি। যদি ১৮ দলীয় জোটের আর কোনো নেতাকর্মীকে হত্যা করা হয় তবে এর দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে।’ তিনি বলেন, ‘সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শান্তিপূর্ণ সভা সমাবেশ গুলি চালিয়ে পণ্ড করছে।’ তিনি অভিযোগ করে বলেন,‘সরকার মানুষের মুখের ভাষা কেড়ে নিতে চায়, জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। এ সরকার অনৈতিক ও অবৈধ সরকার। তাই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।‘

গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। কার্যত এটি নির্বাচন পরবর্তী বিএনপির প্রথম জনসভা।  এতে অংশ নিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে জমা হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud