পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সোহরাওয়ার্দীর গণসমাবেশে জনতার ঢল

Posted on January 20, 2014 | in রাজনীতি | by

BNP-Shomabes=g-m-muzibur.........2120140120144138ঢাকা: দলীয় স্লোগানের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দীর গণসমাবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনে নেতা-কর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সমাবেশে। এরই মধ্যে বেলা সোয়া ১২টার দিকে সেখানে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আসেন চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য এডভোকেট আহমেদ আযম খান এবং বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক। গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে দু’টায় শুরু হবে বলে দলীয় সূত্রে জানা যায়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুপুর ৩টায় গণসমাবেশ স্থলে আসবেন বলেও জানা গেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud