পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খোকনের মুক্তিতে বাধা নেই

Posted on January 20, 2014 | in ইসলাম | by

BNP leader Mahbub Uddin Khokon.jpg-220131226181315ঢাকা: পুলিশের দায়ের করা তিন মামলায় ৬ মাসের জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  রাজধানীর রমনা থানাধীন বাংলামোটরে পুলিশের রিকুইজিশন করা গাড়িতে পেট্রোল বোমা হামলা করে ট্রাফিক পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিল হত্যা মামলায়,  মতিঝিলে হেফাজত কাণ্ডের মামলা এবং কমলাপুরে বোমাবাজির মামলায় তিনি জামিন পান। এর ফলে তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।  ২৬ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ মৎস্য ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud