April 26, 2026
ঢাকা: সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বনদস্যুদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধে এক র্যাব সদস্যসহ দুই জন আহত হয়েছেন। গুরুতর আহত র্যাব সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকা আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে র্যাব। বন্দুকযুদ্ধে আহত অপরজন বনদস্যু বলে জানা গেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে র্যাব সদর দফতর। শেষ খবর পাওয়া পর্যন্ত বনদস্যু দমনে শরণখোলা এলাকায় র্যাবের অভিযান চলছে।