April 26, 2026
বিকেল হলেই একটু ভাজাভুজির জন্য আনচান করে সকলের মন। এক কাপ চায়ের সাথে গরম গরম পুরি, বেগুনী কিংবা আলুর চপ হলে তো কথাই নেই! রাঁধুনির হেঁশেল বিভাগে আজ দেয়া হলো মুরগির মাংসের পুর ঠাসা মুচমুচে আলুর চপের রেসিপি। আর আপনাদের জন্য রেসিপিটি নিয়ে এসেছেন শৌখিন রাঁধুনি দিপা শেখ। রইলো দারুণ সহজ একটি রেসিপি আর সাথে লোভনীয় সব ছবি তো আছেই!
আসুন জেনে নেই চমৎকার রেসিপি।

মুরগির মাংসের কিমা ১ কাপ,
আলু আধা কেজি,
পেঁয়াজ বেরেস্তা আধা কাপ,
গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,
বিট লবণ ১ চা-চামচ,
লবণ স্বাদমতো,
সয়াসস ১ চা-চামচ,
গরম মসলার গুঁড়া ১ চা-চামচ,
আদা বাটা আধা চা-চামচ,
রসুন বাটা সিকি চা-চামচ,
পেঁয়াজ কুচি আধা কাপ,
কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ,
পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ,
ডিম ১টি ফেটানো,
টোস্টের গুঁড়া দেড় কাপ,
তেল প্রয়োজনমতো।