পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

Posted on January 19, 2014 | in রাজনীতি | by

bnp-badal-420140119120510ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। এ উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিজস্ব নিরাপত্তায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে পৌঁছান খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমানসহ দলের শীর্ষ নেতারা।

এদিকে সকাল থেকেই জিয়ার কবরে ভিড় করতে থাকেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ফুল হাতে অসংখ্য নারী-পুরুষ নেতার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান। এদিকে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ফাতেহা পাঠ, মিলাদ-মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লবের’ মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল।

১৯৮১ সালে এক সামরিক অভ্যূত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে নিহত হন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud