April 22, 2026
এম এ আহাদ শাহীন: বাংলাদেশের প্রাচীনতম সংবাদপত্র ‘দৈনিক ইনকিলাব’ ভবনে গতকাল রাতে পুলিশি অভিযানে আটক হওয়া সাংবাদিক ও পত্রিকাটির প্রকাশনা বন্ধ করতে সিলগালা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সহ দফতর সম্পাদক মো: আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত আজ এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এ নিন্দা জানান। বিবৃতিতে বেগম জিয়া আরো বলেন, গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্বিকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে। ইতোপূর্বেও আওয়ামী লীগ সরকার দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে অšত্মরীণ রেখেছে বলে তিনি উলেøখ করেন।
এছাড়া বেসরকারী টিভি ‘চ্যানেল ওয়ান, দিগšত্ম টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হয়। বিরোধী দল ও মত দমনে এ ধরণের অন্যায় ও ন্যাক্কারজনক কর্মকান্ড গণতন্ত্রের জন্য কখনোই শুভ নয় বলে মšত্মব্য করেন সাবেক প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক পরিবেশ, দেশের স্থিতিশীলতা এবং শাšিত্ম ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য বলে উলেøখ করেন বেগম জিয়া। তিনি অবিলম্বে ইনকিলাবসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং গ্রেফতারকৃত সকল সাংবাদিককে নি:শর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।