পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

স্থগিত আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Posted on January 16, 2014 | in জাতীয় | by
vote-counting-0420140116171134ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ৮টি আসনের মধ্যে ৭টি আসনের পুনঃভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। চলছে ভোট গণনার কাজ। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পযর্ন্ত। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় গোলোযোগের কারণে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার কুড়িগ্রাম-৪ আসনের ভোটগ্রহণ করা হচ্ছে না।

সাত আসনে ভোটের তথ্য: দিনাজপুর-৪ আসনের ১২০টি কেন্দ্রের মধ্যে স্থগিত হয় ৫৭টি। স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৯১৯। গাইবান্ধা-১ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৫৪ কেন্দ্রে ভোট রয়েছে ১ লাখ ৫৮ হাজার ২০৯টি। গাইবান্ধা-৩ আসনে স্থগিত ৮০টি কেন্দ্রে ভোট রয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৭টি। গাইবান্ধা-৪ আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে স্থগিত রয়েছে ৭২টি। এতে ভোটার সংখ্যা ২ লাখ ৭৭টি।

বগুড়া-৭ আসনে ১৬১টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রে পুনঃভোট হয়েছে। এতে ১ লাখ ১৫ হাজার ৮৬৫ ভোটার রয়েছেন। যশোর-৫ আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে পুনঃভোট হয়েছে। লক্ষ্মীপুর-১ আসনের ৮১টি আসনের মধ্যে পুনঃভোটের ২১টি কেন্দ্রে ৫০ হাজার ৫ জানুয়ারি ২৯২ আসনে গড়ে ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud