সেলিমা ও মিন্টুর জামিন
Posted on January 16, 2014 | in রাজনীতি | by ajkerkhabor.com
ঢাকা: ঢাকার একটি আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু এবং দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে জামিন দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তাদের জামিন দেয়া হয়। মিন্টুকে ঢাকা মেট্টপলিটান ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন এবং সেলিমা রহমানকে মাহবুবুর রহমান জামিন মঞ্জুর করেন।