April 20, 2026
ঢাকা: রমনা এবং শাহবাগ থানার পৃথক তিনটি মামলায় পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিপু। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বলেন, মামলাগুলোর চার্জশিট দেওয়ার অপেক্ষায় রয়েছে। গত বছরের ২৮ নভেম্বর শাহবাগ থানায় এবং ১ ও ২৫ ডিসেম্বর রমনা থানায় বিস্ফোরক আইনে মামলাগুলো করে পুলিশ।