পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশটা অনেক বড় তাই সহিংসতা ঠেকানো যায়নি

Posted on January 15, 2014 | in আইন-আদালত | by

roqib-uddin-sm20140115205221ঢাকা: দেশটা অনেক বড় তাই সন্ত্রারীরা কোথা থেকে কীভাবে হামলা করছে এটা নির্ণয় খুব কঠিন। তাই সন্ত্রাসীদের সহিংসতা ঠেকানো যায়নি। বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় ৫ জানুয়ারির সহিংসতা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ শেরে বাংলানগর নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) একথা বলেন। কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী অ্যালার্ট থাকায় সহিংসতা যতটা হওয়ার আশঙ্কা করেছিলাম তার থেকে কম হয়েছে। সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা টাকার বিনিময়ে কাজ করে। এসব সন্ত্রাসীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

১৬ জানুয়ারির ভোট প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশন এবং ভোটারা একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়। এ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আমরা তৃতীয়বারের মতো আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছি যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়।

নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের উপর হামলা প্রসঙ্গে সিইসি বলেন, আমরা তফসিল ঘোষণার আগে ও পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি এ নির্বাচনে ৫ জানুয়ারির মতো সহিংসতার পুনরাবৃত্তি হবে না।

কুড়িগ্রামের নির্বাচন স্থগিত হওয়া বিষয়ে রকিব উদ্দীন আহমদ বলেন, আমরা হাইকোর্টর একটা অর্ডার পেয়েছি, দেখবো কি করা যায়। হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট যদি পরিবর্তন না করে দেয় তবে হাইকোর্টের নির্দেশ বলবৎ থাকবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud