পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচন ফের স্থগিত

Posted on January 15, 2014 | in সারা দেশ | by

7161_ec (1)আদালতের নির্দেশে কুড়িগ্রাম-৪ আসনের ভোটগ্রহণ ফের স্থগিত করা হয়েছে। সহিংসতার কারণে গত ৫ই জানুয়ারি এ আসনের দু’টি কেন্দ্রের  ভোটগ্রহণ স্থগিত করা হয়। মোট ১০৬টি কেন্দ্রের মধ্যে ভোট হয়ে যাওয়া ১০৪ কেন্দ্রে বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুহুল আমিন ৩০ হাজার ৫৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগের জাকির হোসেন পেয়েছেন ২৩ হাজার ৯৪৬ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৬ হাজার ৫৯৮। আর স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট সংখ্যা ৭ হাজার ২৫৭। এক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন বেশ ক’টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানিয়েছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আদালত দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ ৪ সপ্তাহের স্থগিতাদেশ দেন। বিকেলে আদালতের আদেশের কপি নির্বাচন কমিশন সচিবালয়ে এসে পৌছে। এরপর এ  আসনে ভোটগ্রহণ স্থগিত করা হলেও বৃহস্পতিবার যথারীতি স্থগিত অন্য ৭ আসনে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে ইসি সূত্র।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud