পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঘরেই তৈরি করুন KFC-এর ‘পটেটো ওয়েজেস’!

Posted on January 15, 2014 | in লাইফস্টাইল | by

আজকাল ফ্রেঞ্চ ফ্রাই-এর পাশাপাশি পটেটো ওয়েজসও সকলের প্রিয় হয়ে উঠেছে। যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে ফ্রেঞ্চ ফ্রাই এর বদলে পটেটো ওয়েজেস খোঁজেন অনেকেই। আড্ডা ও গল্পের সাথে বেশ মানিয়ে যায় আলুর তৈরি এই সহজ একটি স্ন্যাক্স। পটেটো ওয়েজেস এখন সকলেরই বেশ পছন্দের। বিশেষ করে বাচ্চাদের। কিন্তু রেস্টুরেন্টে কি মন ভরে খাওয়া যায়? অতিরিক্ত দামের কারণে পকেটের দিকে নজর থাকে সকলেরই। এছাড়াও খাবারের মান নিয়েও চিন্তিত থাকেন অনেকেই। কীভাবে তৈরি করা হয়, কোন তেলে কিভাবে ভাজা হয়, আসলেই খাওয়া ঠিক হচ্ছে কিনা এইসব ভাবতে ভাবতেই সময় চলে যায়।

আর ভাবতে হবে না। এখন থেকে মন ভরে খেতেও পারবেন আবার খাবারের মান নিয়েও চিন্তা করতে হবে না। নিজের ঘরেই পটেটো ওয়েজেস তৈরি করে বিকেলের আড্ডায় তাক লাগিয়ে দিন। আজকে রইল ঘরেই কেএফসি-এর দারুণ মজাদার পটেটো ওয়েজেস তৈরি করার একটি সহজ রেসিপি।

উপকরনঃ

৫/৬ টি বড় আকৃতির আলু (তিন কোনা করে কাটা)
১ কাপ দুধ
১ টি ডিম
১ কাপ ময়দা
২ টেবিল চামচ লবন (স্বাদ অনুযায়ী)
১/২ চা চামচ টেস্টিং সল্ট
১ চা চামচ মরিচ গুঁড়ো
১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো
১/৪ চা চামচ আদা বাটা

পদ্ধতিঃ

  • -প্রথমে আলু কেটে আদা বাটা ও সামান্য লবন দিয়ে পানিতে সামান্য সিদ্ধ করে নিন। পানি ফুটলে তাতে আলু মাত্র ২ মিনিট রাখবেন। খেয়াল রাখবেন পুরো সিদ্ধ যেন না হয়ে যায়। পুরো সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না।
  • -একটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন।
  • -এরপর আলুর টুকরো গুলো ঠাণ্ডা করে ডিমের মিশ্রণে চুবিয়ে রেখে দেবেন ১৫-২০ মিনিট।
  • -একটি পাত্রে ময়দা, মরিচ গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, লবন, টেস্টিং সল্ট একসাথে মিশিয়ে রাখুন।
  • -একটি প্যান গরম করে এতে ডুবো তেলে ভাজা যায় তেমন ভাবে তেল ঢালুন। চুলোর আঁচ মাঝারি রাখবেন। তেল বেশী গরম করবেন না। তেল বেশী গরম হলে ওয়েজের ওপরের অংশ পুরে যাবে কিন্তু ভেতর কাঁচা রয়ে যাবে।
  • -এরপর ডিম ও দুধের মিশ্রন থেকে আলুগুলো তুলে ময়দার মিশ্রণ দিয়ে ভালো মত ঢেকে দিন। ময়দার শুকনো মিশ্রণ আলুর গায়ের ডিম ও দুধের মিশ্রণে লেগে যাবে।
  • -তারপর গরম তেলে আলুগুলো দিয়ে ভাজতে থাকুন।
  • -সব দিক ভালো করে ভাজার জন্য আলুগুলো মাঝে মাঝেই নেড়ে দেবেন।
  • -২ মিনিট ভেজে তেল থেকে নামিয়ে ফেলুন। একদম ঠাণ্ডা হতে দিন।
  • -এরপর আবার তেলে দিয়ে ৫ মিনিট ভেজে নামিয়ে ফেলুন।
  • -সসের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার পটেটো ওয়েজেস।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud