পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন এরশাদ

Posted on January 14, 2014 | in রাজনীতি | by

image_72598_0ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুরে এই চিঠি হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠির বিষয়ে জাতীয় পার্টির সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত করায় এরশাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনাকে এই চিঠি দিয়েছেন এরশাদ।’ তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। এ চিঠিতে এর বাইরে আর কিছু নেই।’ উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বঙ্গভবনের দরবার হলে মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করে। পরে হুসেইন মুহম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud