পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন

Posted on January 14, 2014 | in জাতীয় | by

ctg-julus-220140114132733ঢাকা: বর্ণাঢ্য মিছিল, শোভাযাত্রা ও জশনে জুলুসেসহ নানা ধরনের অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সের পীর আলহাজ মুফতি আল্লামা সাঈয়্যেদ শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রাব্বানীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে মিলাদুন্নবী উপলক্ষে সকল বয়সের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষ কালিমা লেখা সম্বলিত পতাকা ও জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নেয়। মিছিলটি সদরঘাটের লয়েল স্ট্রিট খানকায়ে উসমানিয়া রব্বানিয়ার সামনে থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, রায়সাহেব বাজার মোড়, ইংলিশ রোড, নর্থ সাউথ রোড,বংশাল, গুলিস্তান,পল্টন, প্রেসক্লাব হয়ে পুনরায় সদরঘাট মোড়ে সরকারি কলেজিয়েট স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

মিলাদ মাহফিল শেষে উপস্থিত মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। আলহাজ মুফতি আল্লামা সাঈয়্যেদ শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রাব্বানী  বলেন, ‘এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা,) গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে আগমন করেছেন। তার আগমনেই একটি অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোর মুখ দেখেছে। তার প্রদর্শিত দর্শনই পারে সকল অন্যায় আর অবিচার থেকে মানবজাতিকে মুক্তি দিতে।’ তিনি আরো বলেন, ‘মহানবী (স.)তার অসাধারণ ব্যক্তিত্ব, অনুপম আচরণ, সৃষ্টির প্রতি অগাধ প্রেম-ভালোবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, অপরিমেয় দয়া ও ক্ষমার মহৎগুণের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব ও আদর্শ হয়ে থাকবেন।

এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বব্যাপী সরকারি ছুটি দাবি করে মিছিল ও শোভাযাত্রা করেছে বাংলাদেশ জালালি পার্টি। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তী মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, ‘যিশুখিস্টের জন্মদিনে যদি বিশ্বব্যাপী ছুটি ঘোষণা করা হয়ে থাকে তাহলে মহানবী (সা.) এর জন্মদিনে কেন ছুটি ঘোষণা করা হচ্ছে না। আমরা এই দিনে বিশ্বব্যাপী ছুটি ঘোষণার দাবি করছি।’

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব হয়ে বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।

একই কর্মসূচির মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে গাউছিয়া বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud