April 20, 2026
নিজস্ব প্রতিবেদক: শনিবার থেকে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। বিএনপির পক্ষ থেকে অবরোধের কর্মসূচি দেয়ার সময় সংবাদ মাধ্যমে শাšিত্মপূর্ণ অবরোধের কথা বলা হলেও রাজধানীসহ সারাদেশে আগের মতই সহিংসভাবে অবরোধ পালিত হচ্ছে। অবরোধের দ্বিতীয় দিন রবিবার সকাল ৭টার দিকে রাজধানীর কাওরানবাজারে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। এছাড়া রবিবার সকাল ৮টার দিকে শাহজাহানপুরে ঝটিকা মিছিল করেছে মহানগর শিবির পূর্ব শাখার নেতাকর্মীরা। এসময় রা¯ত্মায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে শিবির কর্মীরা। শাহজাহারপুরে মহানগর শিবির পূর্ব শাখার সভাপতি রাশেদুল হাসান রানারসহ অন্যান্য নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল বের করে। তবে পুলিশ আসার আগেই তারা সটকে পড়ে। রবিবার সকাল ৮টায় মালিবাগ শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর রমনা থানার কর্মীরা। মিছিলটি কিছুদূর গিয়ে রা¯ত্মায় আগুন জ্বালিয়ে অবরোধ করে। এসময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইফসুফ আলী মোল্লা, আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা মাহবুবুর রহমান ছাত্রনেতা আশ্রাফ উদ্দিন ও সাইয়েদ যোবায়ের প্রমুখ। মিছিলকে লক্ষ্য করে কয়েকরাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এতে কয়েকজন আহত হয়।
এছাড়া ভোর থেকে মালিবাগ, ওয়্যারলেস মোড়, মগবাজারের রেলগেইট এলাকায় পিকেটিং করে জামায়াতের কর্মীরা। পুলিশি তৎপরতায় মানিকগঞ্জের মূলজান এলাকার দিগšত্ম ইট ভাটার সামনে গাছ কেটে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা। রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকা থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, মূলজান এলাকার দিগšত্ম ইট ভাটার সামনে গাছ কেটে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছিল অবরোধকারীরা। এসময় ঘটনাস্থলে পুলিশের টহল গাড়ি এলে তারা ওই গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ তাদের ধাওয়া ও পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এছাড়া এসময় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি। সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষে এক শিবির কর্মী আহত হয়েছে। রোববার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শিবির কর্মী আশরাফুল ইসলাম বাবুকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মুকুন্দপুরের রুহুল আমিনের ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আযম জানান, আজ ভোরে পুলিশ কুশলিয়ায় যায় আসামি ধরতে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। এদিকে যৌথ বাহিনী বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। এর মধ্যে পাটকেলঘাট উপজেলা থেকে ৩ জন, আশাশুনি থেকে ১ জন, কলারোয়া থেকে ১ জন ও কালিগঞ্জ থেকে ১ জনকে আটক করা হয়েছে।
নাটোরে অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল ও রেল লাইনে অগ্নিসংযোগ করেছে বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নাটোর-ঢাকা মহাসড়কের হরিশপুরে বিক্ষোভ মিছিল করে ১৮ দল। এরপর নাটোর রেল স্টেশন এলাকায় রেল লাইনে আগুন ধরিয়ে দেয় তারা। নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।