পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সংসদ সদস্য দিপু ইন্তেকাল করেছেন

Posted on December 21, 2013 | in রাজনীতি | by

3800_dipuঢাকা: ঢাকা-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মিজানুর রহমান খান দিপু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মস্তিষ্কে রক্তক্ষরণে শনিবার ভোররাতে দিপুর মৃত্যু হয়েছে বলে তার সহকারী আবু আহমেদ লিপু জানিয়েছেন। ৪৯ বছর বয়সি দিপু আসন্ন সংসদ নির্বাচনেও ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি বিএনপির সাদেক হোসেন খোকাকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।   আবু আহমেদ বলেন, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সংসদ সদস্যকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। দিপুর বাড়ি পুরান ঢাকায়, তবে তিনি উত্তরায় থাকতেন। দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমানের প্রথম জানাজা এবং বাদ জোহর ধুপখোলার ইস্টার্নপ্লাজা মাঠে দ্বিতীয় জানাজা হবে। তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud