পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাজী জাফরের সম্মেলনে ককটেল হামলা

Posted on December 20, 2013 | in রাজনীতি | by

82_Kazi+Zafar_+Press+Conference_071213+ঢাকা:  জাতীয় পার্টির (জাফর-মসিহ) কাউন্সিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আজ দুপুরে এ হামলা হয়। দলের চেয়ারম্যান কাজী জফর আহমেদ এসময় মঞ্চে উপস্থিত ছিলেন। দুপুর দুই টার দিকে সম্মেলন চলাকালে একটি মিছিল সেখানে প্রবেশ করে। এ সময় হলের মধ্যেই তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ককটেল বিস্ফোরণের পর উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে আবার সম্মেলন শুরু হয়েছে। হামলার পর কাজী জাফর সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থেকে সম্মেলনের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সম্মেলন শুরু হলে তিনি জাতীয় পার্টি থেকে হুসেইন মুহম্মদ এরশাদকে বহিষ্কারের জন্য গঠনতন্ত্রের ৩৭ ধারা অনুযায়ি কাউন্সিলরদের সম্মতি চাইলে তারা তাতে সমর্থন দেন। এরপর কাউন্সিলরদের ভোটে কাজী জাফরকে চেয়ারম্যান ও গোলাম মসিহকে মহাসচিব করে পার্টির কমিটিও ঘোষণা করা হয়। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে জে মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud