April 19, 2026
ঢাকা : আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে অংশ নিচ্ছেন জাতীয় পার্টির মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্র্টির পক্ষ থেকে বলা হয়েছিল তিনিসহ অন্য মন্ত্রী উপদেষ্টাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দলীয় প্রধানের নির্দেশের বাইরে নির্বাচনকালীন সরকারের এ মন্ত্রী তার মনোনয়নপত্রও প্রত্যাহার করেননি। আনিসুল ইসলাম মাহমুদসহ কয়েকজন নেতা রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে আলোচনা রয়েছে। যদিও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখন পর্যন্ত নির্বাচন বর্জনে তার অনড় অবস্থানের কথা জানান দিচ্ছেন।