পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারত-বাংলাদেশ সীমান্তচুক্তি লোকসভায় যাচ্ছে

Posted on February 14, 2013 | in জাতীয় | by

fviZ-evsjv‡`k mxgvš—Pyw³ †jvKmfvq hv‡”Qঢাকা: ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তচুক্তি অনুমোদনের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব আজ ভারতের মন্ত্রীসভায় অনুমোদিত হয়েছে।

দিল্লিতে আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংএর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।
লোকসভার বাজেট অধিবেশনে বিলটি উত্থাপিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এই সীমান্তচুক্তিটি ভারতের পার্লামেন্টে পাস হলে ২০১১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে পরস্পরের ভুখন্ডের মধ্যে থাকা ছিটমহল বিনিময়ের যে প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল – তা বাস্তবায়ন সম্ভব হবে।
১৯৭৪ সালে দুদেশের তৎকালীন দুই প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় ওই চুক্তি বাস্তবায়নের প্রতিশ্র“তি দিয়েছিলেন।
কিন্তু লোকসভায় এটি পাস করাতে হলে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারকে অন্য দলগুলোর সমর্থন নিতে হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud