পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শিবিরের হামলায় আহত ব্যাংক কর্মচারীর মৃত্যু

Posted on February 14, 2013 | in জাতীয় | by

wkwe‡ii nvgjvq AvnZ e¨vsK Kg©Pvixi g„Zy¨ঢাকা: কারওয়ান বাজারসংলগ্ন কাজী নজরুল ইসলাম এভিনিউর ব্যস্ত রাজপথে জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল বেলা দেড়টার দিকে আকস্মিভাবে নির্বিচারে গাড়ি ভাঙচুর শুরু করেন। এ সময় যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজধানীর মতিঝিল এলাকায় গতকাল বুধবার শিবিরের হামলায় আহত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লিফটম্যান জাফর মুন্সি (৩৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।
অগ্রণী ব্যাংক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মতিঝিলে তা-ব চালানোর একপর্যায়ে শিবিরের কয়েকজন কর্মী অগ্রণী ব্যাংকের ভেতর ঢোকার চেষ্টা করলে জাফর মুন্সিসহ ব্যাংকের কয়েকজন কর্মচারী তাঁদের ধাওয়া করেন। পরে শিবিরকর্মীরা সংগঠিত হয়ে পাল্টাধাওয়া করেন। এ সময় তাঁরা জাফর মুন্সিকে লোহার খ- দিয়ে মাথায় আঘাত করেন।
অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) কবির আহমেদ খান জানান, জাফর মুন্সির মাথায় আঘাত লেগেছিল। গতকাল তাঁকে চিকিৎসার জন্য ব্যাংকের পক্ষ থেকে গ্রিন লাইফ হাসপাতলে ভর্তি করা হয়। আজ সকালে তাঁরা জাফর মুন্সির মৃত্যুসংবাদ পেয়েছেন তাঁরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud