পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গণজাগরণ মঞ্চে হায়দার

Posted on February 14, 2013 | in জাতীয় | by

MYRvMiY g‡Â nvq`viশাহবাগ: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিশিষ্ট সংগীত শিল্পী হায়দার হোসেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় শাহবাগের গণজাগরণ মঞ্চে আসেন তিনি। এ সময় তিনি সংগীত পরিবেশন করেন। তার গানে উজ্জীবিত হয়ে হয়ে ওঠে আন্দোলনস্থল।
হায়দারের গাওয়া ‘বিচারপতি বিচার করো, সত্য ন্যায়ের বিচার চাই’ প্রতিবাদী এ গানটিতে এ সময় কণ্ঠ মেলান সবাই।
পরে ‘জয় বাংলা’ সেøাগান দিয়ে তিনি গান শেষ করেন।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের দশম দিন বৃহস্পতিবার। অন্যান্য দিনের মতোই প্রতিবাদী সেøাগান, কবিতা আর গানের মাধ্যমে ফাঁসির দাবি জানিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud