পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামায়াতের সহিংসতায় আহত গ্রাম পুলিশের মৃত্যু

Posted on February 14, 2013 | in সারা দেশ | by

চট্টগ্রাম: আব্দুল কাদের মোল্লা ওরফে কসাই মোল্লার রায় ঘোষণার দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে আহত মো.বাহাদুর (৫৫) নামে এক চৌকিদারের (গ্রাম পুলিশ) মৃত্যু হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহত বাহাদুরকে গত ৬ ফেব্র“য়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা এক সপ্তাহেরও বেশি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিনি মারা যান।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম  বলেন, আহত বাহাদুরের অবস্থা আগে থেকেই আশংকাজনক ছিল। বৃহস্পতিবার ভোরে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।-বাংলানিউজ
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্র“য়ারি কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণার পর লোহাগাড়া উপজেলা সদরে জামায়াত-শিবির ব্যাপক সহিংসতা শুরু করে। সহিংসতা ঠেকাতে পুলিশ গুলি ছুঁড়লে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরাও পাল্টা গুলি ছুঁড়ে। উভয়পক্ষে ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুদজন চৌকিদারসহ চারজন আহত হয়।
আহতদের মধ্যে দুদচৌকিদারকে ওইদিন বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান বাংলানিউজকে জানান, গ্রাম পুলিশের সদস্য বাহাদুর মারা গেলেও অপরজন সুস্থ আছেন। বাহাদুরের বাড়ি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় বলে ওসি জানান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud