May 7, 2026
রাজশাহীর কাঁটাখালিতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ চলছে। এ সময় দাশপুকুরে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁটাখালী এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সেখানে থেমে থেমে পুলিশের সংঘর্ষ চলছে।