পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কোটচাঁদপুরে সংঘর্ষে শিবিরকর্মী নিহত

Posted on November 30, 2013 | in জাতীয় | by

jjjjjjjjjঝিনাইদহ: টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে ইসরাইল হোসেন (২০) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫/৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত ইসরাইল কোটচাঁদপুর এলাকার হরিণদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিদ্দিক হোসেন জানান, সকাল ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম জানান, নিহত ইসরাইল শিবিরি কর্মী ছিলেন। এ ঘটনায় আরো ৫/৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় যশোরে মেডিকেলে পাঠনো হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud