May 6, 2026
ঢাকা: টঙ্গীর তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশ ৩ জনকে আটক করেছে। নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ অভিযানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পুলিশ একটি ট্রাকসহ ৩টি আগ্নেয়াস্ত্র ও ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এরা সবাই ট্রান্সমিটার চুরির ঘটনায় জড়িত।