May 6, 2026
ঢাকা: গণজাগরণ চত্বর থেকে: জাতীয় সংগীত দিয়ে শুরু হলো গণজাগরণ চত্বরের ১০ম দিনের আন্দোলন ও প্রতিবাদ।
দিনের আলো ফুটতেই সকাল ৬টা ৫ মিনিটে সমবেত স্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন আন্দোলনকারীরা। এসময় উপস্থিত সবাই মহান এ সংগীতের প্রতি শ্রদ্ধা দেখাতে উঠে দাঁড়ান।
জাতীয় সংগীত শেষেই শুরু হয় সেøাগান- ‘তোমার আমার ঠিকানা, শাহবাগের ঠিকানা,’ ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই,’ ‘জামায়াত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। উপস্থিত সবাই সেøাগানের সঙ্গে তাল দেন।