পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফের ৭২ ঘণ্টার অবরোধ

Posted on November 29, 2013 | in জাতীয় | by

ঢাকা: ফের টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিরোধী ১৮ দলীয় জোট। আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ সড়ক, নৌ ও রেলপথ অবরোধ। শুক্রবার রাত ১০টার দিকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সরকারের জুলুম, নিপীড়ন, নির্যাতন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নেতাকর্মীদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি দেয়া হয়েছে বলে ‍উল্লেখ করেন রিজভী।

উল্লেখ্য, এর আগে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৭১ ঘণ্টা অবরোধ পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ অবরোধে দেশব্যাপী ব্যাপক সহিংসতায় কমপক্ষে ১৮ জন নিহত হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবা শাহবাগে বাসে পেট্রোলবোমার আগুনে দগ্ধ হয়ে আরো দুই জন মারা গেছে। আরো ১৭ জন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud