পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মারা গেলেন নাহিদের খালাতো ভাই রবিনও

Posted on November 29, 2013 | in জাতীয় | by

DMC-Photo...1420131129063532ঢাকা: বৃহস্পতিবার রাতে রাজধানীর শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনের বাসে আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন। নিহতের নাম রবিন (২২)। শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। এর আগে গতকাল রাতে একই ঘটনায় নাহিদ মোড়ল নামের একজন যুবক মারা যান বার্ন ইউনিটে। নিহত রবিন নাহিদের খালাতো ভাই। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাস হাইকোর্ট মোড় হয়ে মিরপুরের দিকে যাচ্ছিল। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সংলগ্ন শিশু পার্কের সামনে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বাসটি তৎক্ষণাৎ না থেমে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে শাহবাগের দিকে যাচ্ছিল। পরে গাড়িটি থামলেও যাত্রীরা নামতে না পারায় ১৯ জন অগ্নিদগ্ধ হন। এদের মধ্যে সাংবাদিক, আইনজীবী, গাড়ির চালক ও ব্যবসায়ী রয়েছেন।—বাংলানিউজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud