পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে কোটি রুপি জিতলেন ফাতিমা

Posted on November 29, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

fatimacroreঢাকা: ‘কউন বনেগা ক্রোড়পতি ২০১৩’র প্রথম নারী কোটিপতির নাম ফিরোজ ফাতিমা সাহরানপুর। সিজনের শেষ পর্বে এসে কেবিসি ২০১৩ পেল একজন নারী কোটিপতি। রবিবারে কেবিসি ২০১৩’র শেষ পর্বে দেখানো হবে ফাতিমার স্বপ্নের যাত্রা। অসুস্থ বাবার ঋণ কিছুটা শোধ করবেন বলে কেবিসিতে অংশ নিয়েছিলেন উত্তর প্রদেশের বিজ্ঞানের স্নাতক ফাতিমা। তিনি সাংবাদিকদের জানান, শেষ পর্বের আগের পর্বে হট সিটে পৌঁছতে না পেরে খুব হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট জিতে হট সিটে বসার সুযোগ পাই। যতক্ষণ না দর্শকরা হাততালি দিয়ে উঠেছিল আর অমিতাভজি আমাকে জড়িয়ে ধরছিলেন আমি তো বুঝতেই পারিনি ১ কোটি টাকা জিতে গেছি।

সংবাদ পত্র ও নিউজ চ্যানেল থেকে পাওয়া তার সাধারণ জ্ঞানই জেতার জন্য কাজে এসেছে বলে মনে করেন ফাতিমা। জেতা টাকা দিয়ে বাবার ঋণ শোধ করতে চান তিনি। আর তার ইচ্ছা নিজের পড়াশোনা এগিয়ে নেবেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud