পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাবি ছাত্রী নিহত পুলিশের টিয়ারশেলে শিক্ষার্থীদের বিক্ষোভ পণ্ড

Posted on November 29, 2013 | in সারা দেশ | by

image_64561_0রাজশাহীসড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছে। এসময় পুলিশ তাদের ছাত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। শুক্রবার দুপুর ১টার দিকে রাবির প্রধান ফটক ও কাজলা ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইমরুল কায়েস ও তৃতীয় বর্ষের ছাত্র মোহন অহত হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মজিদ বলেন, ছাত্রী নিহতের প্রতিবাদে তার সহপাঠীরা রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। তবে, গুলি করার বিষটি সঠিক নয়। প্রসঙ্গত, শুক্রবার সকাল ১১টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবরিনা জাহান (২১) বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে অটোরিকশা চাপায় নিহত হন। সাবরিনার বাড়ি বগুড়ার কাহালু উপজেলার কচুয়া গ্রামে। তার মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud