May 30, 2026
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেছেন, পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচন করা সম্ভব নয়। তবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমি নির্দেশ দিলে তোমরা মাঠে নামবে। তার আগে নয়। ওয়েট ফর মাই সিগন্যাল। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, সরকার প্রশাসন কিছু না। মানুষের ভালবাসা জোয়ারের মতো। নির্বাচন এখনও অনিশ্চিত। চার দিকে শুধু জ্বালাও পোড়াও। আমিতো আমার সন্তানদের জ্বালাও পোড়াও ও বোমার মধ্যে ফেলে নিতে পারি না। আমাকে কুইন মেকার বলেছে। এটি আমার সফলতা। লোকজন তৃতীয় শক্তির কথা বলে । এই তৃতীয় শক্তি এলে রাজনীতি অর্থহীন হয়ে পড়বে। অনুষ্ঠানে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।