পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল

Posted on November 29, 2013 | in জাতীয় | by

HARTALচট্টগ্রাম:  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গায়েবানা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ ঘোষণা দেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রামে এ হরতাল কর্মসূচি পালন করা হবে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা মীর নাছিরকে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ ৬ নেতাকর্মী কারাগারে গেছেন। কোতোয়ালী থানায় পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মীর নাছিরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud