পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সদরঘাটে ৩৪ জামায়াত-শিবিরকর্মী আটক

Posted on February 13, 2013 | in ইসলাম | by

13ঢাকা : রাজধানীর সদরঘাট টার্মিনালে একটি লঞ্চে তল্লাশি চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে বুধবার ভোর ৫টায় ৩৪ জনকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক প্রাইম খবরকে বলেন, লঞ্চে করে জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকায় আসছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর ঘাটে পুলিশ সদস্য মোতায়ন করা হয়। পরে চাঁদপুর থেকে আসা একটি লঞ্চে অভিযান পরিচালনা করে ৩৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতামূলক ঘটনা ঘটানোর পরিকল্পনার অভিযোগ ছিল।

ওসি আরও বলেন, প্রাথমিক ভাবে সবাইকে জামায়াত-শিবির সন্দেহে আটক করা হয়েছে। তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি আটকদের মধ্যে কেউ সাধারণ যাত্রী থাকেন- তাহলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud