পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চট্টগ্রামে তান্ডবের চেষ্টা পুলিশ-জনতার ধাওয়ায় পালিয়েছে জামায়াত-শিবির

Posted on February 13, 2013 | in সারা দেশ | by

চট্টগ্রাম: নগরীতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করার সময় জনতার ধাওয়ার মুখে পালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উত্তেজিত জনতার সঙ্গে একত্রিত হয়।

তবে এর আগে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং সড়কের ওপর টায়ার জ্বালিয়ে দেয়।

বুধবার দুপুর ১২টার দিকে বন্দরনগরীর বিভিন্ন এলাকায় অতর্কিতভাবে জড়ো হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ১২টার দিকে নগরীর বাকলিয়ার তুলাতুলি এলাকায় তিনটি টেম্পু ও একটি মাইক্রোবাস ভাংচুর করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। উত্তেজিত এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এদিকে নগরীর কর্ণেল হাট এলাকায়ও আট-দশটি গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে চেষ্টা করে জামায়াত-শিবির। এখানেও জনতার বাধার মুখে পড়ে তারা।

ঘটনাস্থল থেকে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট রমেন দাশগুপ্ত জানান, সড়কে গাড়ি ভাংচুর ও টায়ার জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টি করার সময় পুলিশ ও জনতা একজোট হয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ধাওয়া করেন। এতে তারা পালিয়ে যান।

এদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায়ও ভাংচুর করে তান্ডবের চেষ্টা চালায়। সেখানেও জনতা এবং পুলিশের বাধার মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud