পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চিকিৎসার জন্য সাকিবকে বিদেশে পাঠানোর সুপারিশ

Posted on February 13, 2013 | in খেলাধুলা | by

wPwKrmvi Rb¨ mvwKe‡K we‡`‡k cvVv‡bvi mycvwikঢাকা : চোটমুক্ত রাখার জন্য সাকিব আল হাসানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতেও রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনিয়ে আলোচনাও হয় ক্রিকেট পরিচালনা বিভাগের সভায়। উন্নত চিকিৎসার জন্য সাকিবকে বিদেশে পাঠানোর প্রয়োজন আছে কী না এই বিষয়ে মূল্যায়ন চাওয়া হয়েছিল বিসিবি মেডিক্যাল বিভাগের কাছে। মেডিক্যাল বিভাগ সাকিবকে বিদেশে পাঠানোর ব্যাপারে সুপারিশ করেছে।

বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন,‘এখনই সাকিবকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে এমন কিছু না। আমরা সুপারিশ করেছি প্রয়োজনে সাকিবকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যেতে পারে। তাকে পাঠাবে কী পাঠাবে না সেটা বোর্ডের সিদ্ধান্ত।’
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বলেছেন, মেডিক্যাল দলের সুপারিশ তিনি পেয়েছেন। কিন্তু এবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। বিপিএলের খেলা শেষ করেই সাকিব বিদেশে চিকিৎসা নিতে যাবেন কী না এব্যাপারে নিশ্চিত করেননি এনায়েত হোসেন,‘এটা সময় সাপেক্ষ। বিপিএল শেষ হলেই যে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে তেমন না। সবদিক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিতে হবে।’
কুঁচকির চোট সারাতে দুই বছর আগে অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়েছেন সাকিব। এবারও হয়তো অস্ট্রেলিয়াতেই পাঠানো হতে পারে তাঁকে।
জাতীয় দলের এই বাঁহাতি অলরাউন্ডার ডান পায়ের শিনে ‘বোন স্ট্রেস রিয়াকশন’ এ আক্রান্ত। ব্যথা বেশি অনুভূত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও খেলেননি। এখনও কিছুটা ব্যথা থাকলেও বিপিএল টি-টোয়েন্টি খেলছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের এই ক্রিকেটার।
বিসিবি মেডিক্যাল বিভাগ ছয় ক্রিকেটারের চোট সম্পর্কে একটা প্রতিবেদন দিয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগকে। দেবাশিস জানান, সাকিব ছাড়া বাকি পাঁচ জনের চোট গুরুতর কিছু না। পরিচর্যা করলেই সেরে যাবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud