May 5, 2026
ঢাকা: শীর্ষ চারের খেলা আগেই নিশ্চিত হয়ে আছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের। মঙ্গলবারে হারে তাদের শীর্ষ স্থানও নড়চড় হয়নি। তারপরেও এই ম্যাচটা তারা জিততে পারলে পয়েন্টর ব্যবধানটা আরও বেড়ে যেত। বরিশাল বার্নাসের কাছে তারা ম্যাচটা হারলো সাত উইকেটে।
ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১১৪/১০ (১৯.২ ওভার)
বরিশাল বার্নার্স: ১১৭/৩ (১৩.৩ ওভার)
ফল: বরিশাল বার্নার্স সাত উইকেটে জয়ী
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে বরিশালের বোলিং তোপে ১১৪ রানে অলআউট হয় চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। তিলকারতেœ দিলশান ৩২, মো. আশরাফুল ২০, আনামুল হক ২৩ এবং জশুয়া কব ১০ রান করেন।
আজহার মাহমুদ ৩.২ ওভারে সাত রানে এবং আলাউদ্দিন বাবু তিন ওভারে ২৪ রানে তিনটি করে উইকেট নেন।
জবাবে জো ডেনলি ১৩, ব্রাড হজ ৭০ এবং সাব্বির রহমান ২৫ রানের ইনিংস খেললে ১৩.৩ ওভারে ১১৭ রান তুলে জয় সাত উইকেটে জয় নিশ্চিত করে।
ম্যাচ সেরা হয়েছেন ব্রাড হজ।
এই পরাজয়ে ঢাকার কিছু ক্ষতি না হলেও বড় লাভ হয়েছে বরিশালের। শীর্ষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো তারা।