পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং আরো জোরদার করা হবে: গভর্নর

Posted on February 12, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

†K›`Öxq e¨vs‡Ki gwbUwis Av‡iv †Rvi`vi Kiv n‡e: Mfb©iঢাকা: ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘ড্যাশবোর্ড অন মনিটরিং অব ফরেন এঙচেঞ্জ ট্রানজেকশন’ নামক একটি সফটওয়্যার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ড. আতিউর বলেন, বাংকের জাল-জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা গতিশীল করতে ইলেক্ট্রনিক ড্যাশবোর্ড চালু করা হবে।
সব ধরনের বৈদেশিক লেনদেন কার্যক্রম অনলাইন নজরদারিতে আনতে ব্যাংকগুলোর বৈদেশিক লেনদেন মনিটরিং করতে ৪টি সফটওয়্যার সিস্টেম একত্রে চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশবোর্ড ও সংশ্লিষ্ট রিপোটিং সফটওয়্যার মডিউলগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষনিকভাবে দেশের আমদানি-এলসি, ব্যাক টু ব্যাক টু এলসি, ইনল্যান্ড এলসি, বিল পারচেজড জানতে পারবে। এ ছাড়াও রপ্তানির পরিমাণ, রপ্তানিমূল্য প্রত্যাবাসন, বকেয়া রপ্তানি বিল ও মেয়াদোত্তীর্ণ রপ্তানি বিলে পরিমাণসহ রেমিটেন্স ও সব বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্যও জানতে পারবে।
উল্লেখ্য, সামপ্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক অটোমেশনের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন- অটোমেটেড ক্লিয়ারিং হাউজ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সিআইবি অনলাইন, মোবাইল ফোনভিত্তিক পরিশোধ ব্যবস্থা, ই-টেন্ডারিং ও ন্যাশনাল পেমেন্ট সুইচ প্রবর্তন ইত্যাদি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud