May 5, 2026
ঢাকা: পদ্মা বহুমুখী সেতুর অর্থায়ন নিয়ে টানা-পোড়েনের কারণে বিশ্বব্যাংকের অন্যান্য প্রকল্পের অগ্রগতি বাঁধাপ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে সৌজন্য স্বাক্ষাতে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে পদ্মা বহুমুখী সেতুর কাজ শুরু করা, শেষ করা নয়।
যোগাযোগ মন্ত্রী বলেন, আগামী ২০ ফেব্র“য়ারী রাজধানী মেট্রোরেল প্রকল্পের ২২ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর হবে। এ প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) দিবে ১৭ হাজার কোটি টাকা। সরকার দিবে বাকী ৫ হাজার কোটি টাকা। এ প্রকল্পের কাজ আগামী ২০২৪ সালে শেষ হবে।
মন্ত্রী বলেন, আমরা মুক্তিযোদ্ধারা মুল চেতনা থেকে সড়ে এসেছি। সে কারণে শাহবাগে জাগরণের সৃষ্টি হয়েছে। আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছি। স্বাধীনতার পর এটা আর একটা স্বাধীনতা আন্দোলন এবং সেটাই দেখছি।
তিনি আরো বলেন, আগামী ২ মার্চ জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হবে। ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করবে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়েই তিনি পদ্মাসেতুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে ঘোষণা দেবেন।
মেরামত কাজের জন্য আগামী ১৬ থেকে ২২ফেব্র“য়ারি পর্যন্ত মেঘনা-গোমতি সেতু ৬দিন বন্ধ রাখা হবে বলেও মন্ত্রী সাংবাদিকদের জানান।