May 6, 2026
ঢাকা : মালির উত্তরাঞ্চলের প্রধান শহর গাও – এ ফরাসি ও মালির সৈন্যরা ইসলামী জঙ্গিদের সাথে চলমান লড়াই অব্যাহত রেখেছে।খবর বিবিসি বাংলা।
গতমাসে ফরাসী সৈন্যদের তাদের বিতাড়ন করার পর এই প্রথম সশস্ত্র জঙ্গিদের প্রকাশ্যে শহরে ঘুরতে দেখো গেছে।
শহরের পুলিশ সদর দপ্তরের কাছে মালির সামরিক বাহিনীর ওপর জঙ্গিদের আচমকা আক্রমণের পর বন্দুকযুদ্ধের শব্দে শহর প্রকম্পিত হয়েছে।
জঙ্গিবাদী ইসলামী গ্র“প মুজাও বলছে সোমবার গাও শহরে পুলিশ সদর দপ্তরের কাছে মালির সামরিক বাহিনীর ওপর তারাই আচমকা আক্রমণ চালিয়েছে।
এর আগে তারা শহরের বাইরে সামরিক বাহিনীর নিরাপত্তা চৌকি গুলোতে হামলা করলেও এবারই তারা শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
শহরে যখন ইসলামী জঙ্গিবাদীদের হামলা সংঘটিত হয় তখন শহরের মধ্যভাগে উপস্থিত ছিলেন একজন ফরাসী সাংবাদিক ফ্রাসোয়া রিহুয়ে।
ফরাসী এক সংবাদপত্রকে ফ্রাসোয়া রিহুয়ে বলেন, ‘আমরা যখন শরিয়া স্কয়ারে পৌঁছলাম, তখন সেখানে গোলাগুলির ভয়াবহতা শুরু হয়। আমি জানিনা আমাদের গাড়িতে গুলি লেগেছে কিনা, তবে আমরা দ্রুত গাড়ি চালিয়ে সড়ে যাই এবং এক পর্যায়ে মালির সেনাদের পেছনে গিয়ে অবস্থান নেই। সেখানে আরও লড়াই চলতে থাকে।’
পুলিশ সদরের কাছে লড়াই শুরু হলেও এক সময় তা ছড়িয়ে পড়তে শুরু করে।
এর আগে গত দুদিনে আত্মঘাতী বোমা হামলাকারীরা দুটি নিরাপত্তা চৌকিতে বিধ্বংসী হামলা চালায়। এরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
দ্য মুভমেন্ট ফর ওয়াননেস এন্ড জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকা বা মুজাও নামের জঙ্গি সংগঠনটি বলছে ফরাসী সেনা ও তাদের সহযোগীদের ওপর আরও হামলা।