পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

Posted on February 11, 2013 | in আন্তর্জাতিক | by

†ÿcYv‡¯¿i mdj cix¶v Pvwj‡q‡Q Bivbতেহরান : ইসলামি প্রজাতন্ত্র ইরান দেশে তৈরি “ফাকুর” ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘটনা নিশ্চিত করেছেন উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহদি ফারাহি।

তিনি জানান, রোববার এফ ১৪ জঙ্গি বিমান থেকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। জেনারেল ফারাহি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে কাদের (সক্ষম) এবং নাসর (বিজয়ী) নামের দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।”
বিগত বছরগুলোতে ইরান প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জানুয়ারি মাসে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নুর (আলো) এর সফল পরীক্ষা চালিয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু অস্ত্রের পরীক্ষা চালানো হয়। এরমধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রাদ (বজ্রপাত)।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud