পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যে কোনো মুহুর্ত্বে গ্রেপ্তার হতে পারেন ডা.জাহিদ

Posted on October 20, 2013 | in জাতীয় | by

Dr-ABM-Zahid-Hossain-sm20110523191100হালিম মোহাম্মদ : বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের (ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ) মহাসচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেনকে গোয়েন্দারা খুঁজছে। যে কোনো মুহুর্ত্বে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করবেন। । কয়েকদফা অপারেশন চালিয়ে গোয়েন্দারা তাকে ধরতে ব্যর্থ হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে গোয়েন্দা সূত্র থেকে।

জাহিদের স্বজনরা জানান, গত শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ডা. জাহিদের ইস্কাটনস্থ বাসায় গোয়েন্দারা কয়েকদফা যায় এবং তার খোঁজ করে। কিন্তু গোয়েন্দারা তাকে না পেয়ে বারবারই ফিরে আসে। এরপরই জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কর্মসূচীতে উপস্থিত হন ডা. জাহিদ। খবর পেয়ে প্রেসক্লাবের ভেতরে পার্কি করা তার গাড়ি নজরদারিতে রাখে গোয়েন্দারা। টের পেয়ে ডা. জাহিদ ব্যবহারকৃত গাড়িতে না উঠে তিনি দোতালা দিয়ে অগ্রনী ব্যাংক প্রেসক্লাব শাখার ভেতর দিয়ে পূর্বের গেট দিয়ে বেরিয়ে যান। গোয়েন্দারা অল্পের জন্য ডা. জাহিদকে আটকে ব্যর্থ হয়।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, আমিও ডা. জাহিদের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু পারিনি।
গোয়েন্দা সূত্র জানায়, প্রতিদিন কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে বসেন ড্যাবের এই নেতা। হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার দুপুর পর্যন্ত তিনি আসেননি। তাছাড়া গোয়েন্দারা তার ইস্কাটনের চেম্বারেও যায়। চেম্বারটি গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এ ব্যাপারে ডা. জাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ দুপুর একটায় ১৮টি কঠোর শর্ত সাপেক্ষে পেশাজীবীদের এই সম্মেলন করার অনুমতি দেয় ডিএমপি কমিশনার। এই রিপোর্ট লেখার পর্যন্ত পেশাজীবিদের সম্মেলনে খালেদা জিয়া গেছেন বলে জানায় স্থানীয় সূত্র। তবে ডা. জাহিদও সম্মেলনে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud