পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নয়াপল্টনে বিপুল পুলিশ মোতায়েন

Posted on October 20, 2013 | in রাজনীতি | by

POLTON-POLICEঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে রোববার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির আহম্মেদ রিজভী ছাড়া অন্য কোনো নেতাকর্মী নেই বলে জানা গেছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী আহম্মেদ বাংলানিউজকে জানান, কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি এবং আতংক সৃষ্টি করা তাদের বাড়াবাড়ি। সরকারের এ বাটপারি আচরণের তীব্র নিন্দা জানান তিনি। এদিকে বিএনপির কার্যালয়ের আশপাশে রাস্তার দু’পাশ থেকে দোকানপাট উঠিয়ে দেওয়া হয়েছে।  গত তিনদিন আগে থেকে ওই এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।  কার্যলয়ের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিতির কারণে গ্রেফতার আতংকে কোনো নেতাকর্মীকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।  পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নিয়মিত ডিউটির অংশ হিসেবে  কাজ করছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আটক করা হবে। এদিকে ঢাকা মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে রোববার সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেয় বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির বৈঠক চলাকালে এ ঘোষণা দেন। এর আগে রাত পৌন ন’টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud