পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা!

Posted on October 20, 2013 | in রাজনীতি | by

image_5505_0ঢাকা:  প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে রাজনৈতিক সংকট উত্তরণের যে পরিবেশ তৈরী হয়েছিল, সভা সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তে সেই পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন দেশের আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এরকম সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হতে পারে বলেও আশঙ্কা তাদের। প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে রাজনৈতিক সংকট উত্তরণের যে পরিবেশ তৈরী হয়েছিল, সভা সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তে সেই পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন দেশের আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এরকম সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হতে পারে বলেও আশঙ্কা তাদের। আশেকীন প্রিন্সের প্রতিবেদন।

সংবিধানের ৩৭ অনুচ্ছেদে আইনের বিধি বিধান সাপেক্ষে সভা সমাবেশ করার অধিকার দেয়া হয়েছে নাগরিকদের। এবং এই অধিকারকে মানবাধিকার বলেও সংবিধানে উল্লেখ করা হয়েছে। কিন্তু শনিবার অনির্দিষ্টকালের জন্য ঢাকায় সকল ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের এই সিদ্ধান্ত সংবিধানের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক।

আর টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বললেন, দেশে সভা সমাবেশ নিষিদ্ধ করার মতো কোন পরিবেশ তৈরী হয়নি।

তারা আরো অভিমত দিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে সমঝোতার যে পরিবেশ তৈরী হয়েছিল সভা সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তে সেই পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরকম সিদ্ধান্তের কারণে রাজনীতি আরো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মন্তব্য নাগরিক সমাজের।

সভা সমাবেশে যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা না হয়, সেটি দেখাই পুলিশের দায়িত্ব, সভা সমাবেশ নিষিদ্ধ করে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই বিশিষ্টজনেরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud