পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বেশী দামে চামড়া কেনায় ক্ষতির মুখে পোস্তার আড়ৎদাররা

Posted on October 18, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

image_57038_0ঢাকা: রাজধানীতে মৌসুমী ব্যবসায়ীদের অনভিজ্ঞতা আর ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে এবার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে কোরবানির পশুর চামড়া কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন পোস্তার আড়ৎদাররা। এতে আগামীতে আর্থিক ক্ষতির শিকার হবেন বলে মনে করছেন তারা।

ঈদের পরের দিন বৃহস্পতিবারও চলে কাঁচা চামড়ার বেচাকেনা। তবে গতবারের তুলনায় সরবরাহ অনেক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশের সবচেয়ে কাঁচা চামড়ার পাইকারি বাজার পোস্তায়, কোরবানি ঈদের দ্বিতীয় দিন এভাবেই ফরিয়াদের সঙ্গে চামড়ার দরদাম করতে দেখা যায়।

ঢাকার বাইরের বিভন্ন এলাকা থেকে লবনজাত চামড়ার পাশপাশি, ঢাকার মধ্যে বৃহস্পতিবার কোরবানি হওয়া পশুর চামড়া নিয়ে আসছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud